পোড়ামুখী
- বেঞ্জিন বেঞ্জয়েট
আছে পেশীবল, আছে পেট ভরা কথা, নাই শুধু মাথা ,
হাকুম তোকম হেথায় সেথায় বন্ধ তার আঁখি পাতা ।
আছে আঁখি, নাই তার জ্যোতি যেন তাতে ছানাবড়া ,
বিবেকের পাথারে সদায় তার দেখি যেন চৈত্রের খরা ।
ঝড় তুফান যত হোক বয়ে নিয়ে চলে গায়ের জোরে ,
আশা বুনে বাঁধে বাসা বালুচরে... স্রেফ বালুচরে ।
শুধু মাথা নেই বলে তায় করতে পারেনা কোন উন্নতি ,
বেহুদাই ঘরে বসে কাঁদে হায় "একি করলে ভগবতী " ।
ভগবান ভগবতী ঈশ্বর হরি যে নামেই ডাকুক সে ,
কি'বা তার করতে পারে আঁখি জল সে ফেলে শেষে ?
ফলাফল গোল্লায় যায় পুঁজি তার অবশেষ ক্রন্দন ,
ভগবানের দোষ দিয়ে ঘটে তার পৃথ্বীতে পদস্খলন ।
শুরু হয় নাস্তিকতা তার , হয়ে বাস্তবের মুখোমুখি ,
কীসেতে কার দোষ দিয়ে শেষে ভগবান "পোড়ামুখি" ।
এমনই চলছে আজকের ধরা "বিধাতা মুচকি হাসে" ,
অন্ন না দিয়ে তারে ঘাস খাওয়াত যদি গ্রাসে গ্রাসে ... ,,
পিছনে যদি বেঁধে দিতো তার লম্বা লেঙুড় তাত ...,
তবেই বুঝি ঠিকছে চলতো ওই সে মানব জাত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।