চিঠি
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভালবাসা কি বাঁধ মানে... সখী ?
যদিও দু'জনা দু'কূলে থাকি ।
বারণহীনা মন মানে না বারণ ...,
চিঠি দিতে চাহে তোরে অকারণ ।

মন খুলে লেখে চিঠি মনের কথন ,
পরিত্যক্ত যত স্মৃতি নবরূপে গঠন ।
আদ্যপ্রান্ত লিখা শেষ, জাগে জাগরণ ,
আমার এ চিঠি সে কি করবে পঠন ?

ঘুরে যায় লেখার মোড়, কম্পিত গ্রীবা ,
যা ছিল লেখবার , লেখা হলো কিবা ।
ওগো চিঠিখানা পড়িও যতনে ...,
মন যদি নাহি চায় পড়িও আনমনে ।
তবু পড়িও ... আড়চোখে ,
জানতে পারেনা যেন কোন লোকে ।
চোখের তির্যক বিষ ছুঁড়ে দিও তাতে ,
ঘৃণার থুথু মিশে দিও সাথে ।
তবু পড়িও আমার চিঠিখানি ,
তুমি পড়লেই খুশি হবো আমি ।
বলিনা তোমাকে মানতে হবে ,
বলিনা তোমাকে শুনতেই হবে ।
শুধু পড়িও , কষ্ট করে হলেও ,
অপ্রয়োজন বোধ করেও ।
তবু পড়িও , গরু মশা যা'ই ভেবো ,
নিজেকে সবই তাহা মেনে নিবো ।
আমি বলিনা আমাকে নিয়ে ভাবতে ,
আমি এমনিতেই বেশ আছি ভারতে ।
আমি আর কাটি না চুল গোঁফ দাড়ি ,
সবগুলো চলেছে পেট পিট ছাড়ি ।
সেলাইহীন একফালা বস্ত্র পড়নে ,
বেশ আছি এই গয়াকাশী বৃন্দাবনে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026