জীবন বৃত্তান্ত
- বেঞ্জিন বেঞ্জয়েট
একদিনে এ ধরায় সকল মানবের
যত চিন্তা চেতনার উন্মেষ ঘটে ,
সকল চিন্তাগুলির টানি যদি জের
একটা বৃত্তের সমীকরণ ঘটবে বটে ।
যেখানে শুরু হয় জীবন সেখান হতে
যতই অন্তহীন পথচলা হোক তার ,
সব গুলি মিলিয়ে ফল'টা পারি পেতে
যেথা তার শুরু , সেথা'ই শেষ অবতার ।
জীবনের উন্মেষ বসতি আর পথচলা ,
মাঝখানে সুখ শান্তি আর কষ্ট অশান্তি ,,
মৃত্যু আসি বাঁধ সাধে পথ ছিল যা খোলা ,
কষ্টের টানাপথ সৃজায় ওই সে ভ্রান্তি ।
অতঃপর ভ্রান্তির কষ্টের পথ অবশেষ ,
প্রশান্তির পথ শুরু ফের জীবনের মতো ,,
সুখের টানাপথ যেন যেথা শুরু সেথা শেষ ,,
বৃত্ত আসি দাঁড়ায় যে অবিরত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।