বর্ষা এল, চল মাঠে চল
- সুদীপ তন্তুবায় নীল

বর্ষা এল, চল মাঠে চল
মাঠের জমি চষি,
মাটির সাথে আলিঙ্গনে
ভালোবাসাবাসি ।

জল থই থই বাংলার বুকে
প্রেমের সিক্ত টানে
যাই ছুটে যাই দলে দলে
অঝোর ধারার তানে ।

ওরে চাষী! লাঙলটা তোল
কাঁদছে মাঠের জমি,
স্বর্গ চেয়েও দামী মোদের
মাতৃসম ভূমি ।

আমিও আজ মত্ত সুখে
পবিত্র এই কাজে,
বাংলা মায়ের বুকের কাছে
খাঁটি ছেলের সাজে ।

গর্ব করি - লাঙল ধরা
তোমার ভাগ্যে নাই !
সিক্ত মাটির আলিঙ্গনে
অনন্ত সুখ পাই ।

জনম জনম হয় গো যেন
জন্ম চাষীর ঘরে,
রাখতে পারি উঠোন যেন
স্বর্ণ ফসল ভরে ।

ওরে আকবর! লাঙলটা ধর
হাত রেখে আয় হাতে,
ধর্ম বিভেদ ভুলে যাই সব
কাজ করি একসাথে ।

বর্ষা নামে ঝির ঝিরিয়ে
বাংলা মায়ের বুকে,
আমিও আজ চাষীর দলে
বাইছি লাঙল সুখে ।

রচনা : ২০/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।