নিরব সৃজনের ঘেরাটোপে .......
- সুদীপ তন্তুবায় নীল
(১)
গাঁথছে সবাই রঙীন মালিকা
নিরব মালিকা ........
কেও তৈরী করছে শখের বাগিচা,
কেও বা অন্তহীন সাধনায় ।
(২)
ভিড় করে একশাখে সহস্র বিহগ ।
কূজিছে কেও শখের কূজনে,
কেও বা হৃদের জলধি ভেঙে
অন্তহীন সাধনায় ।
(৩)
সবাই স্পর্শিতে চায় অনন্ত নীলিমা !
গেঁথে যায় রঙীন মালিকা
নিরব মালিকা ..........
নিরব সৃজনের ঘেরাটোপ
অতিক্রম করে হারিয়ে যায় কেও,
কেও বা ক্রীড়ারত থাকে
অন্তহীন সাধনায় ।
-(07/04/2013)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।