স্বপ্ন - আমার ধর্ষিতা
- সুদীপ তন্তুবায় নীল
(১)
গতরাত্রে এসেছিল এক ধর্ষিতা নারী,
যাকে আমিই ধর্ষন করেছিলাম
রাতের আঁধারে অন্তরালে একদিন ।
সে নতুন কিছু দিল উপহার ।
কুড়িয়ে নিলাম রক্তমাংস ঘেরা পাঞ্জরে ।
(২)
করুন দৃষ্টিতে চেয়েছিল মোর পানে,
পরক্ষণেই সে চেয়েছিল ফিরে যেতে !
দুইজন দুই বিপরীত মেরুতে.......... হঠাৎই এক বিকট প্রকট আকর্ষণ !
টেনে নিলাম তারে শূন্য বুকে ।
-থাকবো এভাবে, বাঁচবো এভাবে ....
প্রতিরাতেই তাকে সাজিয়ে দিই
নবীন নবীন রঙে ।
-(07/04/2013)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।