একটি আকাশের গান
- সুদীপ তন্তুবায় নীল

একটি আকাশ মৃত্যুকে ছুঁতে চায়
প্রশান্তি পরিখার বাষ্পীভূত জল
আবক্ষ ধরে
মেঘ হয়ে ভেসে যায়
বৃষ্টি ঝরায়
তপ্ত রৌদ্রের দাবদাহ শেষে
বৈশাখী বিকেলে যেভাবে বৃষ্টি নামে
প্রশান্তির নগ্ন দেহকে জড়িয়ে ।
পাখির গানে সন্ধ্যা নামে না
প্রদীপ জ্বলে না
শুধু বৃষ্টি নুপূরে হেঁটে যায়
মেঘকন্যের দল
যন্ত্রণার ধ্বজা উর্ধ্বে তুলে ।
বৃষ্টি ভেজা জোনাই জ্বলে
কপ্পিত রেটিনার আয়নায়
প্রতিচ্ছবি হয়ে ।

শোষিত জীবনের আর্তনাদ
কেউ শোনে না এখন !
নিঃস্বার্থ চাঁদ জোছনা বিলায়
তবু সেই মানুষ ভোলে না স্বার্থের গান
যারা স্বপ্নের বিনিময়ে
বাস্তব ছিনিয়ে নেয়
সহস্র দগ্ধ পিঞ্জর থেকে ।

একটি আকাশ শুধু মৃত্যুকে ছুঁতে চায়
যে আকাশের তলে
সহস্র শোষিত জীবন
রেনু হয়ে উড়ে যায়,
মিশে থাকে
সহস্র ফুলের কোমল সত্ত্বায়
আগামীর হাজারো সূর্য জন্ম দেবে বলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।