বৃষ্টিভেজা আঁধারের গল্প
- সুদীপ তন্তুবায় নীল

অন্ধকারে পড়ে থাকা
সহস্র জীর্ণ পৃথিবীর জীব
যেভাবে নগ্ন উত্তাপে বরফ গলায়
চোখের ভিতর
সেভাবেই বৃষ্টি এলো......
খোলা উঠোনের বুকে জাগে না প্রদীপ,
বৃষ্টি নুপূরের তালে ছন্দ হারায়
শঙ্খের ধ্বনি ।
সান বাঁধানো পথের উপর
মৃতপ্রায় সুখের মতো ল্যাম্পপোষ্টের
আলোয় দেখি -
মহুয়ার ডালে বৃষ্টিস্নাত রাতজাগা
এক পাখি ।
কলাবনের পাশে টিউবওয়েলটা
সুদীর্ঘ সময় অক্লান্ত কান্না নিয়ে
আজ বুকে বরফ বেঁধে নিশ্চুপ !
ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ছিটেফোঁটা লাগে
দালান বাড়ির দরজায় ।
সহানুভূতিহীন দরজাটা স্বার্থ নিয়ে
বন্ধ হয়ে যায় !
খড়ের চালাগুলো কাঁদে
বৃষ্টি আলিঙ্গন করে মাটির দেওয়াল,
জাপটে ধরে যেন ছিঁড়ে বের করতে চায়
তার কাঙ্খিত কঙ্কাল !
উপোসী উনুন কাঁদে স্যাঁতস্যাঁতে রান্নাঘরে,
আঙুল খাদক ছোট্ট শিশুটা
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় ।
রাতের মধ্যপ্রহরে
টুপটাপ বৃষ্টির সাথে শুনি -
কর্দমাক্ত পথে
সাইরেন দিয়ে যায় বৃষ্টিস্নাত অ্যাম্বুলেন্সটা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026