অভাগা কিশোরের গল্প
- সুদীপ তন্তুবায় নীল

তাকিও না কাজল চোখে
কালো মেঘে বৃষ্টি ঝরে,
বাজিও না পায়ের নুপূর
অতৃপ্ত প্রেম নৃত্য করে কাঁচের ঘরে ।

মনে পড়ে এক -
কিশোর ছিলো ফুলের বনে
বেতের বাঁশি মধুর ক্ষণে
বাজিয়েছিল দ্বিপ্রহরে,
কিশোরী তখন বন্দি ঘরে
ভগ্ন হৃদয় উতল ঝড়ে ।

মনে পড়ে সেই -
কিশোর হলো দখিনা পবন
ছুঁয়ে গেলো তার বন্দি ভুবন
নিরব এক অভিসারে,
কিশোরী প্রেমে নাইল নহরে
আবেগের গান সুখী অন্তরে ।

মনে পড়ে সেই -
কিশোরী একদা গেল পরবাস
সব ভুলে সুখে গড়ল নিবাস
দুরের পাষান পুরে,
কিশোর একাকি রইল যে পড়ে
প্রেম প্রতীক এক কষ্টের তরে ।

অতীতের সেই -
অভাগা কিশোর হলাম যে আমি
এই পৃথিবীর সবচে অদামী
ক্লান্ত মৃত্যু ঘরে,
আমি ফিরব শুধু তোমারই তরে
পৃথিবীর বুকে হাজার জনম ভরে ।

-(08/04/2009)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।