স্মৃতির ব্যথা
- সুদীপ তন্তুবায় নীল

কখনো দেয়ালা রাত
কখনো প্রেমের স্মৃতি,
মনের উঠোন ঘরে
ফিরে আসে রাতারাতি ।

কখনো শ্রাবন ধারা,
তটিনী সাগর খোঁজে
কানীন সন্তান - সুখ
লাজেতে দু'চোখ বোজে ।

কখনো হৃদয় মাঝে
জেগে উঠে লাভাগিরি,
তপিত লাভার স্রোত
যেন বিষধর নারী !

জ্বলে নেভে জোনাকিরা
তারাদের ঝিকিমিকি,
অধরা সবই স্মৃতি
আকাশেতে চেয়ে দেখি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।