আর মাত্র একটা প্রহর
- সুদীপ তন্তুবায় নীল

করঞ্জের কচি পাতা
রৌদ্রস্নান করে এখন অনেক ক্লান্ত !
শিয়াকাটার বনে আটকে যায়
স্বপ্নের ঘুড়ি ।
শেওড়ার ঝোপে শেয়াল কাঁদে
অতৃপ্ত বাসনায় !
উড়ে আসে কিশোরীর ওড়না,
উড়ে যায়........
ফিরে দেখে না
সূর্যির সংসারে মিশে যায়
শান্ত আলনায় ঘুমোবে বলে ।
সব পাখি ফিরে যায়,
বিষণ্ণ মেঘে এখন অনেক ক্লান্তি ।
প্রতীক্ষিত সন্ধ্যার আলাপনে
মুমুর্ষূ জীবন !
আর মাত্র একটা প্রহর...........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।