বেদনার বাঁশী বাজে বিকেল বেলায় (শুধু "ব" দিয়ে লিখা একটা সনেট)
- সুদীপ তন্তুবায় নীল
বেদনার বাঁশী বাজে বিকেল বেলায়,
বহতা বীজনে বার্তা বীরবেগে বয় !
বরষার বৃষ্টি বুকে, বিনাশী বন্যায়-
বিলোপিত বেলাভূমি-বিবস্ত্র বিনয় !
বেহায়া বাসনাগুলো বিত্রস্ত বিস্তর,
বীরপ্রসূ বীণাখানি- বিবর্ণ বদন ।
বাইরের বারান্দায় বসন্ত বাসর,
বেদনা বিহঙ্গরূপী, বক্ষে বিচরন ।
বিকেলের বলাকারা বর্ণচোরাকাশে,
বিভূতি বাউলা বাঁশী বাজে বহুদূরে ।
ব্যথাভরা বসন্তের বর্ণহীন বাসে-
বিহায়সে বিহঙ্গম বিনয়ে বিহারে !
বেদনার বীজ বপে বেসুর বাঁশরী,
বর্বর বাস্তব বিধি বক্ষের বিদারী !
রচনা : ১৬/০৭/২০১৩
কিছু কথা :-
(আগে আমি তিনটি সনেট দিয়েছি
'স' 'প' এবং 'ন' দিয়ে ।
আজ দিলাম 'ব' দিয়ে ।
হয়ে গেল - স+ব+প+ন = স্বপ্ন )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।