সে আমার হৃদয় ছিল
- সুদীপ তন্তুবায় নীল

(১)
ছোট্ট কুঠিরটার ছিদ্র দিয়ে এসেছিল
শশীর জোছনা,
আলোময় ছিল খড়েরফুলশয্যা ।
বিনিদ্র ছিল নবদম্পতি_
সুখ বিনিময়ে চরমতম ক্ষণিকের
আরাম অনুভবের কামনায়,
বিনিদ্র ছিল আঁধার এককোনে নিরবে ।

(২)
সর্বনিশি ক্রীড়ারত ছিল
জোছনার আলো কুঠিরের মেঝেতে,
ফুটেছিল কিছু নিঃশ্চুপ প্রসূন ।
অলি আসেনি তখনও ।
- সে আমার হৃদয় ছিল ।

-(01/04/2013)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।