অন্ধকারে
- সুদীপ তন্তুবায় নীল
(১)
অন্ধকারের খোলস ছাড়িয়ে
আলোর আলিঙ্গনে
আজ তুমি
প্রস্ফুটিত এক প্রসূনের ন্যয় ।
(২)
সমতল বন্ধুর পেরিয়ে
অন্ত পাবে তুমি,
জড়িয়ে যাবে অন্ধকারের আলিঙ্গনে ।
ফেলে যাবে কিছু খড়কুটো - স্মৃতি !
বিস্মৃতির জলধি মাঝে
সমাধি হবে তারও একদিন ।
-(04/03/2013)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।