সভ্যতার সমাধি
- সুদীপ তন্তুবায় নীল

রৌদ্রস্নাত তপ্ত বালির উপর ঘুমন্ত
সফেদ সুখ,
অতৃপ্ত স্বপ্নের মৌন আর্তনাদ :
জানলার কাঁচে আটকে থাকা ছেঁড়া প্লাষ্টিক !
ক্লান্ত চাতক
উষ্ণ ডানায় বয়ে আনে খয়েরি তৃষ্ণা
শুষ্ক নদীর প্রেম :
তপ্ত বালির প্লাবনে ভেসে গেছে
এক সভ্যতা...................
বুক চাপড়ায় অমলিন নগ্ন ধ্বংসের স্তুপ !
সিন্ধু বা হরপ্পা নয়,
পৃথিবীর সমস্ত জীবের আড়ালে
'তুমি' সমন্বিত অপ্রকাশিত
এক জীর্ণ বুকের সভ্যতার সমাধি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।