চরম অন্ধকার পর্যন্ত !
- সুদীপ তন্তুবায় নীল
প্রদীপের তলে রয়ে যাবে অন্ধকার
-পারবে কী মুছতে তারে ?
মোমবাতির মোম গলে যাবে প্রদীপের শিখা ফুরিয়ে যাবে
-পারবে কী থামাতে তারে ?
এটাই নিয়ম বন্ধু
সবই এগিয়ে যাবে নিজের নিজের পথে ।
কেউ থেমে থাকবে না,
তুমি না, আমি না
কেউই না
সেই অন্ধকার পর্যন্ত !
চরম অন্ধকার পর্যন্ত !
-(12/12/12)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।