ওই তো হারিয়ে গেল !
- সুদীপ তন্তুবায় নীল
দূরে ওই একটা লাশ ভেসে যাচ্ছে
দিগন্ত পেরিয়ে ,
গোধূলির রঙে মাখামাখি ,
কচি কচি কোমল ধূলিমাখা সর্বাঙ্গ অর্ধনগ্ন ।
ওই তো হারিয়ে গেল !
যেন জীবনের শিরটা বিয়োগিত হল ,
বিয়োগিত হল রুপকথার দেয়ালার শর্বরীগুলো ।
অন্বেষন করি সব বাস্তবের বিপরীতে
গভীর রাতে বা নিরালা দুপুরে |
সব নিথর হয়ে যায় পাতায় পাতায় ।
-(14/02/2011)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।