সে আবার যদি আসে ফিরে....
- সুদীপ তন্তুবায় নীল
ভালোবাসার নীলচে আকাশের তলে
শিমূলের ছায়ে শিউলির সৌরভ
কোথায় তন্দ্রিত ?
কোমল প্রস্তর ক্ষয়ে গেছে,
রয়ে গেছে দৃঢ় অবশেষ,
শুধু অন্ধকার
তার মাঝে খেলা করে কিছু অণু -পরমাণু.
করাঘাত করে হৃদয়ে ।
আজ প্রেম আছে হৃদয়ে,
সঙ্গিহীন আমি !
কারে দিব ?
শুধু চেয়ে থাকি সে আবার যদি আসে ফিরে ।
-(02/11/2011)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।