হে তাপস
- বেঞ্জিন বেঞ্জয়েট
হে তাপস! বিহানে উঠি তুমি চলিছ কোনখানে ?
ভৎস্নার ভিক্ষের ঝুলি কেন তোমার কাঁধপানে ?
প্রকৃতির মর্মর ক্ষুধা এসে পেটে দিছে কি টান ?
প্রকৃতির অভিশাপে মরো না কেন শয়তান ?
কার দ্বারে গিয়ে তুমি মাঙ্গিবে থালা ভরা ভাত ?
এ ধরায় আজি কার, আছে ওই উদারের হাত ?
হাত থাকলেই দিবে কেন অকর্মারে ভাত ?
লাগেনা কেন তোমার ভালে বিধির অভিসম্পাত ?
কার ধ্যানে তাপস সেজে অঙ্গে দিছ মাখি ?
অন্তর তো নহে তাপস রহিছে পুরাই বাকি ।
ভোজন লীলায় ব্যস্ত তুমি, অন্তর পর দ্বারে ,
মুখে শুধু বিড়বিড় করি ডাকিছ হে কারে ?
সে কি তোমার যুগল হস্তে তুলি দিছে থালা ?
পর দ্বারে ঠেলি দিছে মিটাতে ক্ষুধার জ্বালা ?
আজই হতে ছাড় তুমি ওই তাপসগিরে ,
মানুষ দেখো মানুষ হও মানুষের ভিড়ে ।
আপন কর্মে আপন পেট ভরাও আপন হাতে ,
সদাই তোমার জিকিরানে বিধি থাকবে সাথে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।