বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে
- সুদীপ তন্তুবায় নীল

বর্ষারানী ঝরঝরানী
অঝোর ধারায় ঝরো,
প্রিয়ার মনে বৃষ্টি তানে
একটা বার্তা করো ।

প্রিয়ার লাগি একলা জাগি
স্মৃতির বৈঠা ধরি,
বুকের ভিতর হৃদয় চতর
প্রিয়ার সুরে ভরি ।

রাত্রিবেলা করছে খেলা
স্বপ্ন প্রতিক্ষণে,
পথ হারাব একলা যাব
ব্যাঙের কলতানে !

মেঘলাকাশে ভালোবেসে
তোমার ছবি আঁকি,
স্মৃতির ভিড়ে যায় হারিয়ে
নষ্ট সুখের পাখি ।

কাঁদেরে মন-আছো কেমন
বর্ষারাতে একা ?
আঁখির পরে স্বপন ভরে
পাও কী আমার দেখা ?

হয়তো আমার শেষ পারাপার
তোমার প্রতীক্ষাতে !
বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে
থাকব বর্ষারাতে ।

রচনা : ২৯/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।