প্রত্যয়
- সুদীপ তন্তুবায় নীল

বিবর্ণ, খরা মৃত্তিকার বুকে_
সেদিন এক ফোঁটা অশ্রু ঝরেছিল
শিশিরের মতো ।
সেটা অপসৃয হয়ে গেছে,
তার সাথে হারিয়ে গেলে তুমি !
অনেক খুঁজেছি,
অনেক ডেকেছি,
অনেক চেয়েছি,
পাইনি তোমাকে !
একমুঠো ব্যর্থতার গ্লানি নিয়ে_
আমি আজও তোমার প্রতীখখায় ।
অবশেষে হৃদয়ে জন্ম নিয়েছে
দৃঢ় প্রত্যয় - এই জনমে নাই বা পেলাম,
ব্যর্থতার গ্লানি নিয়ে আমি অন্ধকারে
মিশে যেদিন আবার আলোতে ফিরে
আসব সেবার
আমি তোমাকেই পাব !

-(08/12/2008)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।