লভ ফাইন্ডার মাইন্ড
- সুদীপ তন্তুবায় নীল

সারা রাত জেগে
মোমবাতির আলোকে ছেলেটা
কিছুতেই সাজাতে পারছে না
তাসগুলো -টেকা, বিবি, রুপি......
তার মতোই আনাড়ি হৃদয়
হাতড়ে হাতড়ে খুঁজছে আর_
সাজাতে চাইছে কিছু অচেনা প্রেমকে ।
ধরাই দিতে চায় না তারা,
বারবার চলে যায় দূরে -বহুদূরে ।
আশাহত হৃদয় চেয়ে থাকে তার পানে ।
আবার একটা !
সে ভো না তাকিয়েই চলে গেল ।
নিরাশার প্রেমিক হৃদয় তখন
স্বপ্ন মাখে ।
ছেলেটা চেয়ে থাকে একদৃষ্টে
সেই এলোমেলো টেকা, বিবি, রুপি.......

-(29/12/2011)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।