রঞ্জিতা - ১
- সুদীপ তন্তুবায় নীল

(রঞ্জিতা - ১)

রঞ্জিতা, তুমি এসেছিলে সেইদিন
যেদিন নিরালা প্রান্তরে
জোছনার স্রোতে ভাসিয়েছিলাম
নশ্বর অবয়বখানি ।
তুমি এসেছিলে সেইদিন, যেদিন
সদয়তার ভালোবাসায় হয়েছিল
নিষ্ঠুরতার মানহানি ।
তুমি যেন প্রগৌতিহাসিক যুগ থেকে
হেঁটে আসা এক জীব,
যে বর্তমানে এসে ক্রীড়ারত হল
এক নশ্বরতার পাশে !
তুমি হয়তো আবারো ছুটে যাবে
এক দিনের শেষে,
যখন ইতিকার পরশ পাতায় পাতায়,
ঘাসে ঘাসে.......
ধূলায় লুটাবে এই প্রাণের শেষ চিহ্নটুকু !
তুমি ছুটে যাবে দূরে বহুদূরে,
অনন্ত পথ ধরে
কুয়াশায় ঢাকা আগামীর
কয়েক যুগ ধরে ।
যখন আবারো ফিরে আসব
তখনও তুমি ছুটবে,
হয়তো ভুলে যাবে আমাকে !
মনে থাকবে না তোমার -
রঞ্জিতা, তুমি এসেছিলে সেইদিন........

রচনা : ২০/০৮/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।