ওই যে নদীর ভাঙা পাড়ে
- সুদীপ তন্তুবায় নীল

ওই যে নদীর ভাঙা পাড়ে
আবছা আলোয় দেখা,
তোমার দুষ্টু কাজল চোখে
প্রেমের পরশ মাখা ।

তোমার আঁচল শূন্য পরে
নীলের কাছাকাছি,
কাজল চোখের দৃষ্টি দিও
তোমার পাশে আছি ।

স্বপ্ন শত চোখের তারায়
নদীর ভাঙা পাড়ে,
রাতের বুকে খুঁজি তোমায়
আঁধার কারাগারে ।

আমার মনের সন্ধ্যাকাশে
একটি সন্ধ্যাতারা,
বহতা মন তোমার সনে
পাগল নদীর পারা ।

দিনের শেষে দুষ্টুমিতে
যেদিন যাবে চলে,
একলা আমি রইব পড়ে
আঁধার রাতের কোলে ।

তোমার আশায় থাকব আমি
আকাশ পানে চেয়ে,
জানি তুমি আসবে ওগো
প্রেমের পরশ নিয়ে ।

রচনা : ২১/০৮/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।