সুখ
- সুদীপ তন্তুবায় নীল

সুদৃঢ় আর কোমল শিলা
পাশাপাশি ভাই,
যতদিন না পৃথিবী তাদের
অন্তটুকু পায়।

বৃষ্টি ঝড়ে ধীরে ধীরে
কোমল শিলার ক্ষয়,
দৃঢ়খানি পৃথ্বি পরে
দীর্ঘস্থায়ী হয় ।

কোমল শিলা খানি নষ্ট
গ্রাসে সুখের মান,
যন্ত্রণার যে অট্টহাস্য
সুখ যে উড়ি ধান !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।