পৃথিবীটা গোল বন্ধু
- সুদীপ তন্তুবায় নীল

পৃথিবীটা গোল বন্ধু ।
যে পথে যে ভাবেই তরী বাও
তুমি শাদ্বলে বন্ধুরে চলে যাও,
যে সুরেতে যে তালেই গীত গাও
আলো কী আঁধারে জীবন ভাসাও-
অবশেষে চারিধারে ঘুরে ফিরে
আসবে সেই প্রথম পদক্ষেপে
মূল্যহীন অনীহার বুকে চেপে !
উজ্জ্বল স্মৃতিগুলোর বীজ বপে
নিয়তির হাতে জীবনটা সঁপে -
মাটির ভিতর কিংবা চিতার উপর !
পৃথিবীটা গোল বন্ধু ।

রচনা : ০৯/০৬/২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।