নিভৃতে নির্বাসনের সন্ধানে
- সুদীপ তন্তুবায় নীল

গ্রাম্য রেলের রাস্তা ধরে
ছুটে চলা এক ছেলে
মায়ের আঁচল ছেড়ে
নিভৃতে নির্বাসনের সন্ধানে !
আঁধার নেমেছিল রাস্তায় রাস্তায়.....
কেউ চোখ তুলে চায়নি তার পানে ।
ধারালো পাথর আঘাত হেনেছিল
সর্বত্র পদতলে !
আঁধারে ডুবে থাকা রাস্তায়, পাথরে
হয়েছিল রক্তক্ষরণ !
সেই দাগ কেউ দেখেনি,
ছেলেটাও না ।
শুধু বিনিদ্র ছিল সিক্ততার অনুভব ।
তবুও ছেলেটার হয়নি মরণ !
আজও চলেছে ছুটে সেই ছেলে
নিভৃতে নির্বাসনের সন্ধানে !

রচনা : ০৩/০৫/২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৯-২০১৩ ০১:৪১ মিঃ

খুব ভালো