দুর্বাগুলো পেলাম না
- সুদীপ তন্তুবায় নীল
সারারাত ভেবেছিলাম প্রভাতে
সূর্য উঠলেই লাগাব এক ছুট
দুরের মাঠের পানে ।
তুলে আনব দুর্বার ঘাস ।
আর যাওয়া হল না !
উদিল না সূর্য !
আঁধারের নৃত্য চতুর্দিক ।
দুর্বাগুলো কোথায় হারিয়ে গেছে !
মনে তন্দ্রার ঘোর নিয়ে
স্বপনের জলধিতে
এক বিশাল লহরীর হৃদয়ে
আমি ভেসে গেলাম......
তবু চারিদিক আঁধারে
দুর্বাগুলো পেলাম না ।
রচনা : ২৩/০৯/২০০৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।