দু'আনার বৃষ্টি
- সুদীপ তন্তুবায় নীল
উষর জমিনে প্রত্নতাত্ত্বিক নিশানা
দুঃশ্চরিত্রের অন্ধকার
শোষিত সনাতন বিশ্বাসের বীর্য
- একটা প্রজন্ম
পূর্ণ বিবেক বিকার -
বিগলিত বেকারত্বে
বিনম্র চেতনায় সহবাস
বিভোর অন্বেষণ -
শুষ্ক ঘূর্ণবাতের চক্ষু
বৃষ্টি নয় তাই দু'আনার বৃষ্টি চাই
সূর্যি উঠুক -
নব প্রজন্মের অন্তঃরেটিনায়
ধুয়ে যাক বিশ্বাস ফসিলের বুকে
বিবর্ণ কাদামাটি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।