প্রেমের এক শিরোনামহীন ছোট্ট বিদায়ী কবিতা
- সুদীপ তন্তুবায় নীল
(প্রেমের এক শিরোনামহীন ছোট্ট বিদায়ী কবিতা)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
নীল~নীল~নীল~নীল~নীল~নীল~নীল~নীল
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
নীরব প্রহর ছুটে চলে যায়
রাত জেগে বসে থাকি,
চুপিচুপি আমি প্রেমের আদরে
তোমার স্পর্শ মাখি ।
চলে গেছ প্রিয়া তুমি বহুদূর
নেই দু'চোখেতে ঘুম,
কান্নার জলে দুটি চোখ ভাসে
চারিদিক নিঝঝুম ।
বিদায় তোমাকে দিলাম প্রিয়া
অনন্ত সুখে থাকো,
বাঁচব না গো আর বেশিদিন
পারো যদি মনে রাখো ।
নিঝুম প্রহরে একা কাঁদে নীল
রঞ্জিতা নেই কাছে,
তবু মনে হয় আমার পাশেতে
আজও যেন বসে আছে ।
Writing Date : 08/09/2013
Time : MidNight 01:07 am.
- - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।