বঞ্চনা
- বেঞ্জিন বেঞ্জয়েট

অমাবস্যার হাত ধরে চলেছি অজানা পথে ,
রেটিনায় পারিনা আনতে বিম্বতা কোনমতে ।
ঘরের টুঁইয়ে সর্বদা ঘুণপোকার আনাগোনা ,
ঘরের দুয়ারে উইপোকার গীত ...
ক্ষণে ক্ষণে যায় শোনা ।

তোষক-বালিশে বিষাদ-তুলা বঞ্চনা জাগায়,
চাপা ক্রন্দন ঝুলে ঝুলে থাকে শূন্যের আগায় ।
খড়ের চালা খুলে পড়ে যায় মহাসেনের ডরে ,
শূন্যতায় হাসে ঈশানের মেঘ ...
বর্ষণে আশ্রয় সিন্ধু ভরে ।

প্রতঙ্গের রক্ত চলে বিভক্তে বিচ্ছেদের গানে ,
কোন এক বেনামির রক্ত তারে বুঝি টানে ।
ভাগাভাগি হয়ে যায় হাসি-ক্রন্দন বিরহ সুরে ,
ক্রন্দন বেঁধে দিয়ে এই বুকে ...
হাসিটুকু নিয়ে যায় দূরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১০-০৯-২০১৬ ২১:০৮ মিঃ

খুব ভাল লাগলো । কবিতার শব্দশৈলী খুব চমতকার । তবে আমার মনে একটা ডাউট কাজ করছে তাহল বাঙালীর এমন নাম কখনো শুনিনি, খুব চমতকার নাম তোমার কবি । তবে নামটার অর্থ কি জানালে খুশি হতাম ।

২২-০৫-২০১৬ ০০:২৪ মিঃ

ভালো লাগলো কবিতা। তবে, শেষ স্তবকটি অধিক মাত্রায় বিমূর্ত মনে হলো। তাই, পরিস্কার ব্যাখ্যা করতে পারলাম না। ভালো থাকুন কবি বেঞ্জিন বেঞ্জয়েট।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026