রঞ্জিতা - ১২
- সুদীপ তন্তুবায় নীল

জীবনটা বড়ো বিস্বাদ !
কবে আমি যাবো
এই আলোর সীমানা ছেড়ে
অচিন দেশের ঠিকানায় !
যেখানে দুঃখ থাকবে না,
থাকবে আনন্দ,
যেখানে ঘৃণা থাকবে না,
থাকবে শুধু প্রেম,
যেখানে চোখের জলের মূল্য
সার্থক হয়ে প্রস্ফুটিত হবে
প্রসূনের মতো ।

রঞ্জিতা যদি তোমাকে পাই তাহলে
আর একবার চেষ্টা করতে পারি
এই দৃঢ় কঠিন বাস্তবতার বুকে বাঁচতে ।
ফিরে এস আমার ইপ্সিত ভালোবাসা ।

বাধাগুলোকে পরাজিত করে
তুমি কী হতে পারবে না
এক বিজয়ী প্রেমিকা ?
যাকে নিয়ে ইতিহাস গড়ব আমি
সাহিত্যের উন্মুক্ত আঙিনায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।