বন্ধু
- শাহ্ আলম শেখ শান্ত

বন্ধু


বন্ধু একজন খুব সে কৃপণ নামখানি আলী
মজাতরে খুব করে বলি তারে ডিমালী
যার ফলে মরে জ্বলে মুখখানি হয় কালো
মাঝে মাঝে মগা সাজে লাগে তারে কীযে ভালো !
বাপভাই সকলে খাসলোক সরকারী
শোন তবে বলা হবে কথাখান দরকারী
কৃপণ আছে বটে এর মতো মোটে নয়
একআনা খোয়া গেলে মুখখানা ধোঁয়া হয় ।
বন্ধুর পয়সাতে চা-পানে খুব মাতে
মুখভরা ছানাবড়া মধু যেন মেশা তাতে
শুভদিনে তোরাহীনে বলো কী তা মজা হবে ?
বর সেঁজে যাব আমি বন্ধুরা সাথে রবে ।
চলনে যাবি তোরা খুব করে বলেছিল
মরি দুখে কোন মুখে বৌভাতের কার্ড দিল
শরমে যাই মরে গরমে ঘাম ঝরে
আকাশে তুলে সে ফেলে দিলো ধপ করে ।
দু'টাকা কমে যাবে ফাঁকা হবে তাই ভেবে
কবরে কে তোরে এক পাই সাথে দেবে ?
নেই দুখ্ খুশি বুক সুখে থাক ডিমালী
বৌভাতে যাব তাতে সাথে রবে গুড়েবালি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026