ব্যঞ্জনের রসদ 
- আজাদ বঙ্গবাসী

শুন্য এ হাত, তাই দীর্ঘ রাস্তার রসদ তোমার হাতেই 

সমর্পিত করলাম। দায়িত্বের দৃঢ়তায় তোমার খুশি 

মেখে, আমাকে তুলে এনো কোলাহল থেকে।

এই ধুলোর পথ সাক্ষ্যি করে আবার আমাকে

দাঁড় করে দিও,  ওই যে প্রেমিকের দল,  ওই খানে।

তোমার রচিত যে সুর, তোমার বিধিবদ্ধ যে রতিমন্থন,

পিতার যে সোহাগ, প্রতিবেশির যে মমতা, ওরই এক

নিকুঞ্জে আমাকে ফিরিয়ে এনো তুমি।

দৈনিক ভাতের চুলার শব্দের জন্য আমার যে কর্মকানন

ওরই ঘর্মাক্ত শ্রমে আমাকে ফিরিয়ে দিও করুণ ভালোয়। 

ঘরে ফেরা হাসিঠাট্টা নিয়ে, দায়িত্বের সবটুকু পান করে

ধান ক্ষেতের ওই বাতাসের ধারে, তোমার একটি 

নাম গোনার জন্য- আমাকে ফিরিয়ে দিও 

শিশির ভেজা দোয়েলের সকালে। 

তোমার ভালোবাসায় পূর্ণতা পাব বলে, আমৃত্যু

ব্যঞ্জণে আছি। রাস্তার রসদ নেই, আছ শুধু তুমি। 


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026