রঞ্জিতা - ১৩
- সুদীপ তন্তুবায় নীল

যদি কিছু কথা বাকি রয়ে যায়
লিখে যাব আমি মোর কবিতায়,
কাঁদব গো তোমার স্মৃতির কথায়
হারাব তোমার নিষ্ঠুরতায় ।

তবু ভালোবাসি বাসব ভালো
মরন দুয়ারে জ্বালব আলো,
জীবন হোক না ধূসর কালো
তবুও তোমাকেই বাসব ভালো ।

যত দূরে পার যাও রঞ্জিতা
থাকবে যে তুমি হয়ে স্মৃতি গাথা,
কষ্টে জড়াব ভেবে প্রেম কথা
বিষাদে ভরানো নক্সীর কাঁথা ।

মুছে যাবে যত আছে অভিমান
ভাসবে বাতাসে কান্নার গান,
যাব না গো রেখে কোনো পিছুটান
দিয়ে যাব তোমায় শেষ আহ্বান


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।