রঞ্জিতা - ১৫
- সুদীপ তন্তুবায় নীল

স্বপ্নের কাছে নিয়েছি খবর -
তুমি ভালো নেই !
রঞ্জিতা, তুমি কী সত্যি ভালো নেই !
তোমার স্মৃতির প্রহার
আমার হৃদয়ে !
রাতগুলো সব নির্ঘুম ।
আমি জানি - আমি ভালো নেই ।
কষ্টের ধূসর গিরি
তুমি গড়ে দিয়ে গেছ
আমার রিক্ত প্রান্তরে !
সময় তোমাকে অনেক বদলে দিয়েছে,
আজ আমি পড়ে আছি সেই......
আজও ইতিকার বেলা চেয়ে থাকি
দিগন্তের রঙীন মেঘমালার পানে -
কোন বলাকা আনছে সুমধুর তানে_
আমার রঞ্জিতার খবর !
সব ফিরে যায় নীড়ে....
ব্যর্থতার রঙ্ মেখে দেখি -
রঞ্জিতা, তুমি ভালো নেই !
তুমি কী সত্যি ভালো নেই !

রচনা : ২১/০৯/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।