ওগো জোনাকি !
- সুদীপ তন্তুবায় নীল

ওগো জোনাকি !
তুমি এসে গেছ !
আমার ভাবনার
সূক্ষ্ম সরনি ধরে তুমি
চলে যাও হৃদয়ের হৃদয়ে ।
দুর আকাশের
ধ্রুবতারার মতো
তুমি জেগে থেক রাতভর ।
তুমি চলে যাও
গভীর থেকে গভীরে
হৃদয়ের অলিগলি বেয়ে
পূর্ণ করে শূন্য খেলাঘর ।
তোমার আলোক ছড়িয়ে দাও
অতৃপ্ত এই নীড়ে ।
তৃপ্ত করে ফিরে যাও
তুমি শেষ প্রহরে,
যখন তন্দ্রিত হবে
দুর আকাশের চাঁদ,
ঢেকে যাবে ধ্রুবতারা ।
একটা সৃষ্টি নিরব হয়ে
ঝরে পড়বে.......
ওগো জোনাকি !
তুমি চলে যাও হৃদয়ের গভীরে ।

রচনা : ২৮/০৯/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।