মৃত্যু - চারটি অনুকাব্য
- সুদীপ তন্তুবায় নীল

(১)
আলোর সীমানা ঘেরা
অনিত্য প্রাণ
শেষ ঠিকানাতে গাবে
আঁধারের গান ।

(২)
পথিক ক্লান্ত হবে
বাঁশি থেমে যাবে,
চরম শান্তি ঘেরা
ঠিকানা সে পাবে ।

(৩)
নাওখানি ভেসে যাবে
এই পার ছাড়ি,
ওই পার ছুঁয়ে দেবে
চিরতরে আড়ি ।

(৪)
আলোর পরশ পেয়ে
ফোটে কত ফুল,
আঁধারেতে ঝরে যায়
হতে শাখাকুল ।

রচনা : ০২/১০/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।