বিফল
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি শুধু হাঁফ ছাড়ি করি বাড়াবাড়ি ক্লান্ত অন্তর ,
যার রক্ত যার ভিতর সে যে সদায় তার ভিতর ।
কোন লাভ নেই কৌশলে, খাটবে না কোন মন্তর ,
একটা ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত সবার অন্তর ।
হাঁকাহাঁকি ডাকাডাকি যতই দেইনা আল্লাহর দোয়ায় ,
রাত পোহালে সবই যেন স্বদ্যোগে বিফলে যায় ।
একটা লাভ পাই হুতোমের সাথে গভীর রাতে ,
ঝুলিয়ে রাখলে মোরগ, উড়ে আসে ভাতের পাতে ।
মোদ্দা তালগাছে যট কাটিয়ে রাখি যদি হাঁড়ি
বাদুর আসি ভিড় জমায় ছাড়ি তার বাসা বাড়ি ।
যত মরণ দশা ওই কানা ঘুঘু'র, শিকারির ফাঁদে ,
সুরে সে সখীরে ডাকি, নিজে না পেয়ে অঝরে কাঁদে ।
সখী যবে আসে কাছে শিকারি করে তারে শিকার ,
এ ধরার যত দুঃখ সবই যেন সখা হয় তার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।