বিবশিত
- বেঞ্জিন বেঞ্জয়েট

আকাশে যে মোর স্বপ্ন ওড়ে অলীক বাসনাতে ,
পিছে ফিরে চেয়ে দেখি আমি সেই অজানাতে ।
জানতে যা চাওয়া, হয়না পাওয়া কর্ম তাগাদার ,
স্বপ্ন আর বাসনার মাঝখানে কিম্ভূতকিমাকার ।
স্তব্ধ বিমুঢ আমি , রক্তিমা আঁখি হস্ত খালি ,
যা ছিল ইমেজ তরে ... হয়েছে আঁখির বালি ।
নীলিমায় নীল ভাসি মম সীমাহীন মহাশূন্যে ,
পাপে জারেজার সব রোজগার, যা ছিল পুণ্যে ।
কম্পিত উস্ট্র, চৌকস হাহাকার, অশ্রুসিক্ত বুক ,
বীভৎসনায় উৎকণ্ঠিত ছিল যা লুলায়িত মুখ ।
কিবা করতে পারি ... ?
আজ আমার রুদ্ধ বাকযন্ত্র ক্ষুধাতুর ভিখারি ।
অবশ চরণ, বিবশ কান্ত , মস্তিষ্ক বিচ্ছুরিত ,
যা ছিল আকাঙ্ক্ষা হৃদে সবই আজ অপসারিত ।
যেন আমি রয়ে আছি জমাট পাথর হয়ে ...,
নিরাকারে বসে থাকা ওই সে সুশীলের ভয়ে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026