আত্মসংজ্ঞাবোধ
- রুহুল আমীন রৌদ্র

হে প্রভূ, জানিনে আধ্যাত্মিক সাধন,
করতে পারিনি তোমার পূর্ণ আরাধন।
মূর্খ রইলাম তোমার সন্ধানে,
অন্ধ রইলাম নিজকে না চিনে,
কেমনে হবো পাড়, সেই কঠিন দিনে ?
চুলের চেয়েও সূক্ষ্ম আর হীরের চেয়েও ধার,
নিম্নদেশে প্রবাহমান, জলন্ত অগ্নি নার !
অপূূর্ণতার জীর্ণতায় কোরআনী এলেম,
হৃদে বদ্ধ হলো না, শ্রেষ্ঠ নবীর একনিষ্ঠ
প্রেম।
স্বার্থের মোহে, নারীর মোহে শুধুই হলো পাপ,
বারযাখে কেমনে দিবো, সওয়ালের জবাব ?
সংসারের প্রবল চাপে, বইলাম পাপের বোঝা,
স্রষ্টার মহা সৃষ্টি চষে হলো না, পূণ্য খোঁজা।
মহামূল্য মগজ দিয়ে, করি অন্যের অনিষ্ঠ,
সত্য ন্যায়কে ছুঁড়ে ফেলে, রাসূলের পথভ্রষ্ট।
আপন ঘরেই অমূল্য ধন, তবুও পার্থিব কাড়ি,
মিযানের পাল্লায় পূণ্য শূণ্য, পাপের পাল্লা ভারী।
সূর্য যেদিন আসবে নেমে অর্ধ হস্ত প'রে,
ভাবলিনে মন, সেই বিপদে কে নিবে তোরে তরে।
সেই বিষাদের মহাসিন্ধুে, কি আছে তোর তরী,
যার প'রে ভর করে, দিবি সিন্ধু পাড়ি।
দিনবন্ধু রাসূল আমার, সেই পাড়ের কান্ডারী,
তারে বিনে সেই নিদানে, ডুববে রে তোর তরী।
জ্ঞানে ধ্যানে উদয় কর মন, সেই কান্ডারী রবি,
গাফ্ফার নামে স্রষ্টা হয়ত, মাফ করবেন সবি।
----০----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026