চারটি অনুকাব্য
- সুদীপ তন্তুবায় নীল

(১)
দিবা হয় তন্দ্রিত
নিশি জেগে রয়,
সুখ গেলে অগোচরে
দুঃখগুলো বয় ।
(২)
প্রেমের পাশেতে হাসে
রাশি রাশি ঘৃণা,
আলো হয় অর্থহীন
অন্ধকার বিনা ।
(৩)
আশার পাশেতে কত
নিরাশার খেলা,
জোয়ার ভাটাতে বয়
জীবনের ভেলা ।

(৪)
কলি আসে ফুল হয়
ধরে কত ফল,
মাটির বুকেতে শেষ !
সৃষ্টি অবিচল ।

রচনা : ০৬/১০/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।