বুঝিতে না পারি আজও
- সুদীপ তন্তুবায় নীল
রাত্রি জেগে চিন্তা এল-
কী বা পেলাম আমি,
মনমাঝে খেলাঘরে
করে তারে দামী !
কষ্ট ছাড়া কী বা দিল !
নাই ভালোবাসা,
নিঠুর হয়ে ভেঙে স্বপন
ছিন্ন করল আশা !
যখন আমি বলেছিলাম-
ভালোবাসি প্রিয়ে,
বলেছিল-আছি পাশে
কাঁদিও না হিয়ে ।
সেই আজ চলে গেল
কথা দিয়ে মোরে ।
অভিনয়ে বাসা বাঁধে
কার খেলাঘরে !
মিষ্টি হাসি মুখে তার
ঝরত প্রতিক্ষণে,
অভিনয়ের দুঃখে হাসি
ঢাকত আবরণে ।
দিনে রাতে কত স্বপ্ন
চিন্তা হল ক্ষয়,
বুঝিতে না পারি আজও
নারীর হৃদয় ।
রচনা : ০৪/১০/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।