একাকি জীবন আজ
- সুদীপ তন্তুবায় নীল
আকাশের নীলিমাতে কালো মেঘ ওড়ে,
স্মৃতির আঁচলে ঢেকে মন উড়ে যায়,
সুখের সীমানা ঘেরা খেলাঘর ছেড়ে_
অবশেষে দুই ফোঁটা অশ্রু খুঁজে পায় ।
একাকি জীবন আজ, পথ মরুময় !
স্মৃতিগুলো ফেলে যাই চলার এ পথে,
জীবনের আলোসব ধীরে পায় ক্ষয়,
হেঁটে যাই আঁধারেতে কেউ নেই সাথে ।
হৃদয় যে আনমনে গেয়ে যায় গান,
জোনাকির আলো মেখে কেটে যায় রাত ।
করিস না প্রিয়া তুই এত অভিমান,
আদরে বাড়িয়ে দে না তোর দুটি হাত ।
আজ তোরে এত ডাকি এত ফেলি জল,
হারালে কাঁদিস না রে মুছবে কাজল ।
রচনা : ০৬/১০/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।