এক পশলা বৃষ্টির শেষে
- সুদীপ তন্তুবায় নীল
এক পশলা বৃষ্টির শেষে
প্রকৃতি তখন ছদ্মবেশে,
আপনার রঙ লুকিয়ে রেখে
ছড়িয়ে দেয় পুব আকাশে ।
মাঠে সিক্ত শাদ্বল জমি,
শাখীপত্রের সিক্ত ধ্বনি
অম্বর নীচে বলাকা গনি,
সডান হতে ঝরে যামিনী ।
বদ্ধ ঘরে নির্ঘোষ আঘাত-
করে বার বার বিকল হাত ।
সপ্ত রঙের বৃষ্টি দিনে
বিকল করের সখার লীনে,
ভাবি বলাকা মাঝে আছে
কে যেন বলে কানে কানে !
-(23/06/2009)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।