কপালের লেখা
- বেঞ্জিন বেঞ্জয়েট

এক বুক জ্বালা মোর , তবু বেঁচে থাকা ,
চাহেনা প্রাণ থাকিতে তবু জোর করে রাখা ।
মডার্ন নামে মানুষ দিনে দিনে সাজছে দানব ,
মনুষ্যত্ব লুপ্তে তাদের অভিযান যে অভিনব ।
সবার খেয়াল ধ্যান ধনপতির পানে ,
সবাই যে আছে শুধু টাকার সন্ধানে ।
সবার আঁখিতে শুধু ভেসে বেড়ায় বিলাস ,
আমি শুধু একিলা ধরাধামে জ্যান্ত লাশ ।
তবু বেঁচে থাকা ... ,
হয়না মরণ আমার কপালের লেখা ।

ক্ষণিক জীবন সবার ... স্বপ্ন গগণছাড়া ,
এমন ভাব'টা যেন ভিন্ন গ্রহের বাসিন্দা তারা ।
যত পায় তত চায় থাকেনা কেহ সীমারেখায়,
বিধির ভাগ্যলিপি পারেনা যেন নিজে বদলায় ।
টাকার মুখটা দেখে গরীবেরে ভাবে হীনা ,
কাটছে যে জীবন তার নিতান্তই দুঃখবিনা ।
ভুলিছে ভাগ্যলিপি শেষ জীবনটাতে
সব'টা হারিয়ে সে থাকবে শূন্যপাতে ।
বিধাতার লেখা ... সে কি পারে খণ্ডাতে ?
সব কিছু উড়ে যায়, পারেনা ঠেকাতে ।
প্রার্থনা ফেরুক তারা বিবেকের বলে ,
চাহিনা আমার মতো ভাসুক তারাও জলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026