হারাই শুদ্ধের কূল
- বেঞ্জিন বেঞ্জয়েট
কেহ মোরে রাখেনি আর মনে
সামান্য এক সাল ব্যবধানে ............ ,,
ভুলে যাওয়াই মানুষের স্বভাব
তাই আমি থাকি ভুলের সন্ধানে ।
ভুল খুঁজি ভুল বুঝি ভাবি'ও ভুল
ভুলে ভুলে ভুল হয় ভুলের মাশুল ......... ,,
ভুলে চলি ভুল করে ভুল গন্তব্যে
তাই যে ভুলে হারাই শুদ্ধের কূল ।
ঠুলি নেই নয়নেতে ভুল সব দেখি
কালি নেই লেখনীতে ভুলে তবু লেখি ...... ,,
খুইয়েছি দিনে দিনে নয়নের চামড়া
ভালো হেরিলেও যে চাহি আঁখি বেঁকি ।
জীবনের মতি গতি উল্টো পথে
জিইয়ে রহিছে এ ধরাতে কোনমতে......... ,,
কখন না লাগে জানি ঈশানের সমীর
বিচ্ছেদে ছিঁড়ে যাবে এই ধরা হতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।