কোন ওই পাপে
- বেঞ্জিন বেঞ্জয়েট

দখিণা বায় মন শুধু ফিরে চায় ...ভ্রমরের গুঞ্জন ধ্বনি ,
প্রাণটা হয় শীতল নমনীয় ভূতল ... মৃদু প্রহর গুনি ।
সোনালী পাথার কাটিছে আঁধার ... বঙ্গ'মা'র ঘরে ,
মৌ মৌ ঘ্রাণ উথাল এই প্রাণ... ধান্যের ভরে ।
নাচিছে হৃদয় অভাবের ক্ষয় ...পালায় ভাঙি আগল ,
ধরণীর যত সুখ হরষিত করে মুখ ... করিছে দখল ।

ধান গেল এলো গম জীর্ণতা পেলো শরম ... ওই আড়ালে ,
কাটে সংশয় সবাই অকুতোভয় ...দেবতা ভূমণ্ডল নাড়ালে ।
সরিষার হেরি হাসি বঙ্গ'মা বেজায় খুশি ...কুসুমেতে অলি,
আলুর ফলন হেরি নেমে আসে জয় ভেরি ...দু'নয়ন খুলি ।

এত যে হয় ফসল হয়না মাতার সফল ...কোন ওই পাপে ?
যেথায় হেরি ধ্বংসজঙ্গ বঙ্গমাতা উলঙ্গ ... এ কার অভিশাপে ?
আবডালে বসে শুনি জনে জনে অগাধ ধনী ...বঙ্গ'মা গরীব ,
ধনীর মুখে লাথি মাতার ঘরে জ্বালায়নি বাতি...ওরা যে ক্লীব ।

'বঙ্গমাতা' ডাকি নামে, নামের মান রাখিনি ধরাধামে ,
রেখেছি মুখমণ্ডলে কালিমার প্রলেপ ... ... ,
এমনই জননী যার সব সন্তান , মানুষ নামে সব শয়তান ,
মরে মাতা ধুঁকে ধুঁকে করি আক্ষেপ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026