শয়তান সমাচার
- বেঞ্জিন বেঞ্জয়েট

কতকাল ধরি খুঁজেছি শয়তান এই আঁখি যুগল খুলে ,
শয়তান শয়তান করি দিশেহারা তবু পাইনি কভু ভুলে ।
দিদা নানু সকলেরে জিগাই,কেমনে শয়তান বাঁধে শিকলে ?
তার'বা কতটা হস্ত পা গোটা ধরা কেন সে তারই দখলে ?
পাইনি যে সঠিক উত্তর ... নিশ্চুপে থেকেছে পরিবার জন ,
যুগান্তর ধরি ওই শয়তান শালা করেছে এই মানবেরে হনন ।

আজ খুব কাছ থেকে দেখেছি তারে... দেখিলাম আঁখি মেলি,
আবডালে রয়েছে বসি হিঁয়ালি নিভৃতে, ময়দানে জাল ফেলি ।
মানব আকৃতি সবই অঙ্গ হস্ত পা মাথা ধড় অধর আঁখি যুগল ,
বড়ই রঙের বড়ই তামাশার বড়ই সুন্দর তার এই ভূগোল ।
মানবের মতো বাক শক্তি তার, তফাৎ টা সব'টাই মিথ্যে বলে ,
বুঝিতে দেয়না অবলা মানবকে পথ চলা তার বড়ই কৌশলে ।
আউনে বাউনে ঘুর ঘুর করে ছলা কলা তার পথচলার সম্বল ,
সুযোগ পাইলেই ফাটা বাঁশের ফাঁকে ফেলিয়া সে করে বিহ্বল ।
যতই কাঁদুক অবলা মানব ... কিছুই তার যে আসে যায়'না ,
আবডালে বসি হাসে মুচকি ,পায় বড় হরিষ আত্মায় হায়েনা ।
অবলা মানবের দুর্দশা তার ফুর্তির খোরাক যোগায় থোকা ,
কথার স্টাইল কথার ভাঁজে ভাঁজে রয়েছে যেন সু'মধু মাখা ।
সু'কর্ম হেরি প্রাণ পোড়ে তার , কু'কর্মেতে খুশি সে বেজায় ,
কুরমা খেজুরে প্রাণ পোড়ে তার, খুশি তার মন মদ গাঁজায় ।
কোরআনের বাণী বিশ্রী লাগে ... আমেজ যোগায় নর্ত কীর্তন,
আরামের ধরা আমেজে ভরায় , হয় যদি অনর্গল ধূমনির্গমন ।

বলো ওহে মানব ... এ ধরায় শয়তান কেবা কোথা করো খোঁজ ?
তোমারই গায়ে গা ঘেঁষে চলে তোমারই সহোদর বড় বা অনুজ ।
একই শোণিতের ধারা বহে তার গায়ে হরদম ,
একই সাথে নাওয়া খাওয়া একই সাথে ফেলে সে দম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026