বিচ্ছেদে
- বেঞ্জিন বেঞ্জয়েট

বিদায় বেলায় বিষণ্ণ হতাশার মেঘে বসে
ঝড়ো হাওয়া বাতাসে এসেছিলেম ভেসে ।
কেউ তো দেখেনি মোরে কিবা ছিল আশ ,
আলেয়ার আলোক ছটা হয়েছিল হতাশ ।
বুঝিতে পেরেছিল সে পিষিতে পায়ে তারে ,
চেপেছিনু বিহারী সাজি ওই মেঘের ঘাড়ে ।
দন্ত খুলিয়া সেদিন হেসেছিলে মন্দিরপ্রতিমা ,
বিস্ময়ে বিহ্বল সেদিন পূজারী শ্রীভীমা ।
প্রাণের মায়া যে হায় কভুনা ছাড়িতে চাহি ,
এতো প্রণয় জমেছে ভবে ছাড়িবার নাহি ।
সব ফেলি নিরুপায়ে জমিলো প্রেম প্রবাসে ,
শত দিনের কোন্দল সবই আঁখিতে ভাসে ।
তবু প্রেমে পাগল মন ভেসে যায় স্বেদে ,
যে প্রেম খোলস পাল্টায় পুরো বিচ্ছেদে ।

এমন ঘটিবে সবার ... পুরো হুবুহুবু ,
চলিবেনা সেদিন আর করিলে জুবুথুবু ।
প্রাণ প্রণয় তথা পৃথিবীর সনে ...,
মিলেমিশে একাকার হয়ে যায় আনমনে ।
রুহ ছাড়ে এই ধড়, ধড় যে ছাড়েনা ধরা ,
মনের অজান্তেই আমি হয়ে যাই মরা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026